ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
সরকার ফারাবী: বিপিএলের ২৪তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আগে ব্যাট করতে নেমে রাজশাহীর নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা। রিপন মন্ডল ও আবদুল গাফফার সাকলাইনের তোপে ১৩১ রানে গুটিয়ে যায় ক্যাপিটালস। সেই পুঁজি তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিমের ঝকঝকে ফিফটিতে অনায়াস জয় তুলে নেয় রাজশাহী।
ঢাকার ব্যাটিং ধস, রিপনের হ্যাটট্রিক
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক। দুই ওপেনার উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন শুরুটা ভালো করলেও, ২৭ বলে ৪১ রান করা উসমান খানকে ফিরিয়ে রাজশাহীর প্রথম সাফল্য এনে দেন আবদুল গাফফার সাকলাইন। এরপর থেকেই ঢাকার ইনিংসে নামে ধস।
সাইফ গোল্ডেন ডাক, অধিনায়ক মিঠুন ১৩, নাসির ২৭ বলে ২৪, শামীম পাটোয়ারী ব্যর্থ, আর শেষদিকে সাব্বিরের ১৪ রান সব মিলিয়েও বড় স্কোর গড়া সম্ভব হয়নি। শেষ ওভারে হ্যাটট্রিক করেন রিপন মন্ডল, আর সাকলাইন শিকার করেন ৪ উইকেট। ঢাকার ইনিংস থামে ১৩১ রানে।
তামিম-ওয়াসিমের তাণ্ডব
লক্ষ্য তাড়ায় নেমে রাজশাহীর দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মুহাম্মদ ওয়াসিম শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলেন। তোফায়েল আহমেদের এক ওভারে ১৭ রান তুলে নেন তারা। ৩৮ রানের জুটি ভাঙে ওয়াসিমের আউটে, তিনি ১৩ বলে ২২ রান করেন।
পাওয়ার প্লেতেই রাজশাহীর রান ৬০, যেখানে তামিম ছিলেন আগুনে ফর্মে। শান্ত ১২ বলে ৫ রান করে ফিরলেও তামিম থামেননি। মাত্র ২৯ বলে ফিফটি তুলে নেন তিনি।
২৩ বল হাতে রেখেই জয়
শেষ পর্যন্ত ইমাদ ওয়াসিমের বলে আউট হন তামিম, তবে ততক্ষণে ম্যাচ রাজশাহীর মুঠোয়। ৪৩ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৬ রান করেন এই তরুণ ওপেনার। এরপর জিমি নিশাম ও মুশফিকুর রহিম বাকি কাজ সেরে ফেলেন। ২৩ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত