ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর বার্ষিক লাইসেন্স নবায়ন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে লাইসেন্স নবায়নের জন্য প্রতি বছর ১০ হাজার টাকা ফি দিতে হবে, যা আগে ছিল ৫ হাজার টাকা।
সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারি থেকে এই নতুন ফি কার্যকর হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সর্বশেষ ২০০২ সালে এক সার্কুলারের মাধ্যমে মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। দীর্ঘ ২৪ বছর পর এই ফি পুনর্নির্ধারণ করা হলো। তবে ফি বাড়লেও লাইসেন্স নবায়ন সংক্রান্ত অন্যান্য শর্ত ও নির্দেশনাগুলো আগের মতোই অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং মানি চেঞ্জারদের কার্যক্রম আরও সুশৃঙ্খল করতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যার অংশ হিসেবে এই ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত