ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবিতে সান্ধ্যকালীন বাস চালু করল ডাকসু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সুবিধার্থে সন্ধ্যার পর নতুন ট্রিপ সংযোজন করে সান্ধ্যকালীন বাস চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
সোমবার (১২ জানুয়ারি) ঢাবি ভিসি চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এ তথ্য জানান। পরে ফিতা কেটে নতুন সান্ধ্যকালীন ট্রিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।
উদ্বোধনী অনুষ্ঠানে সাদিক কায়েম বলেন, “বাসরুটে নতুন বাস অন্তর্ভুক্তকরণ, কুমিল্লা পর্যন্ত বাস চালু এবং ঢাকার আশপাশের জেলাগুলোয় বাস সার্ভিস সম্প্রসারণসহ শিক্ষার্থীদের সকল দাবি বাস্তবায়নের চেষ্টা চলছে। আমরা শিক্ষার্থীদের প্রতিটি সমস্যার সমাধানের দিকে কাজ করছি।”
ডাকসুর এজিএস মু. মহিউদ্দিন খান যোগ করেন, “শুধু পরিবহণ সেক্টরেই নয়, বরং প্রতিটি সেক্টরের সমস্যা সমাধানে আমরা কাজ করব।”
পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ আরও জানান, “শনিবার থেকে নতুন বাস ট্রিপ চালু করার চেষ্টা করা হচ্ছে। প্রতিটি রুটে বাস সংখ্যা বাড়ানো এবং নতুন বাস আনার উদ্যোগ চলমান রয়েছে।”
বাসরুটের সভাপতি ফাহমিদা হক বলেন, “সন্ধ্যার পর ক্যাম্পাসে বিভিন্ন বিভাগের প্রোগ্রাম ও ক্লাব কার্যক্রম থাকে। পূর্বে বাস না থাকায় শিক্ষার্থীরা সেই প্রোগ্রামে অংশ নিতে পারতো না। এখন সান্ধ্যকালীন বাস চালু হওয়ায় আবাসিক শিক্ষার্থীরা সুবিধা পাবেন।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন মারুফ, আনাস ইবনে মুনির, বেলাল হোসাইন অপু, শাহিনুর রহমান ও তাজিনুর রহমান। পাশাপাশি বিভিন্ন বাস রুটের সম্মানিত নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর মোনাজাত অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের মাঝে জিলাপি বিতরণ করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত