ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম ২ লাখ ৩২ হাজার টাকা ছাড়িয়েছে। বিশ্ববাজারে দাম বাড়ার প্রেক্ষিতে স্থানীয় বাজারে সোনার দাম আরও একবার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ৪ হাজার ২০০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা। এটিই বাংলাদেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।
সোমবার (১২ জানুয়ারি) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে সারাদেশে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, বিশ্ববাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও এর সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক সোনা ও রুপার বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি (goldprice.org) অনুযায়ী, বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬০০ ডলার ছাড়িয়ে গেছে।
বাজুসের নতুন দরপত্র অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকায় বিক্রি হবে।
এর আগে, দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২০২৫ সালের ২৭ ডিসেম্বর, তখন প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল মূল্যবান এই ধাতু।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল