ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাবিতে ডাকসুর উদ্যোগে সান্ধ্যকালীন বাস সার্ভিস শুরু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনাবাসিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো শুরু হলো সান্ধ্যকালীন বাস সার্ভিস। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে এই নতুন ট্রিপ সংযোজন করা হয়েছে, যা পর্যায়ক্রমে কুমিল্লাসহ ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতেও সম্প্রসারিত হবে।
সোমবার (১২ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
উদ্বোধনী বক্তব্যে ভিপি সাদিক কায়েম বলেন, "শিক্ষার্থীরা আমাদের তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে। আমাদের প্রধান লক্ষ্য হলো ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা। আমরা শুধু ব্যক্তি নয়, বরং নীতিগত পরিবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন করতে চাই। কুমিল্লা পর্যন্ত বাস সার্ভিস চালুর পাশাপাশি নতুন বাস সংযোজন এবং অন্যান্য রুটেও ট্রিপ বাড়ানোর কাজ চলছে।"
ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এর আগে কখনো সান্ধ্যকালীন বাস সার্ভিস ছিল না। অনাবাসিক শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে নিয়মিতভাবে এই ট্রিপগুলো পরিচালিত হবে।
ডাকসুর এজিএস মু. মহিউদ্দিন খান বলেন, "নির্বাচনের আগে আমরা শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধানের কথা দিয়েছিলাম। পরিবহন সংকট নিরসন সেই লক্ষ্যেই একটি বড় পদক্ষেপ। শুধু পরিবহন নয়, প্রতিটি সেক্টরে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ডাকসু কাজ করে যাবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসুর বিভিন্ন সম্পাদক, কার্যনির্বাহী সদস্য, বাসরুট কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্যবাহী জিলাপি বিতরণ করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত