ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সীমান্তের গু'লিতে আ'হত শিশু হুজাইফাকে নেওয়া হচ্ছে ঢাকায়
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের জীবন নিয়ে শঙ্কা কাটেনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা এই ৯ বছর বয়সী শিশুটির মস্তিষ্কে অতিরিক্ত চাপ কমাতে চিকিৎসকেরা তার মাথার খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে রেখেছেন। সংকটাপন্ন অবস্থার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালে অবস্থানরত হুজাইফার চাচা শওকত আলী জানান, প্রশাসনের সহায়তায় ভাতিজিকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। এ সময় চিকিৎসকদের একটি দলও তাদের সঙ্গে থাকবে।
এর আগে সকালে হুজাইফার চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনায় চমেক হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিশুটিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. হারুনুর রশীদ বলেন, শিশুটির মস্তিষ্কে চাপ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। তার অবস্থা এখনো গুরুতর।
উল্লেখ্য, টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও আরসার মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। সীমান্ত এলাকায় চলমান গোলাগুলির প্রভাব বাংলাদেশ অংশেও আতঙ্ক সৃষ্টি করেছে।
গত রোববার সকালে মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি টেকনাফের হোয়াইক্যং তেচ্ছাব্রিজ এলাকায় হুজাইফার মাথায় লাগে। সে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। আহত হওয়ার পর ওই দিনই বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে আনার পর থেকেই শিশুটিকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ঘটনার দিন রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে তার মস্তিষ্কে থাকা গুলিটি বের করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি