ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভারত থেকে ৫০ হাজার টন সিদ্ধ চাল কিনছে সরকার
নিজস্ব প্রতিবেদক: সরকার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স গুরুদেব এক্সপোর্টস কর্পোরেশন প্রাইভেট লিমিটেড থেকে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এই চাল কেনার জন্য ব্যয় ধরা হয়েছে ২১৭ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ১৭০ টাকা, যা প্রতি কেজি ৪৩ টাকা ৫৩ পয়সা হিসেবে নির্ধারিত হয়েছে।
রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে মোট ৬ লাখ মেট্রিক টন চাল আমদানি করার অনুমোদন প্রদান করেছে উপদেষ্টা পরিষদ। ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করলে মোট ৭টি প্রস্তাব জমা পড়ে। সব প্রস্তাবই আর্থিক ও কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য ছিল।
দরপত্রের প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ভারতের মেসার্স গুরুদেব এক্সপোর্টস কর্পোরেশন প্রাইভেট লিমিটেড থেকে প্রতি মেট্রিক টন ৩৫৬.৭৮ মার্কিন ডলার হিসেবে চূড়ান্ত চুক্তি হয়েছে। এভাবে মোট আমদানির খরচ দাঁড়ালো ১ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার ডলার।
এই পদক্ষেপের মাধ্যমে সরকারের লক্ষ্য দেশের সরকারি খাদ্য মজুত বাড়ানো এবং সরকারি বিতরণ ব্যবস্থাকে সচল রাখা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)