ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আসিফ মাহমুদের পদত্যাগকে স্বাগত জানালেন রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক :গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, সরকারের উপদেষ্টা হিসেবে যারা ভবিষ্যতে রাজনীতিতে অংশ নিতে চান, তারা পদত্যাগ করলে সরকারের নিরপেক্ষতা আরও দৃঢ় হয়। রাশেদ খান সোমবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে আসিফ মাহমুদের জন্য শুভকামনা জানিয়ে বলেন, পদত্যাগ আরও আগে হলে তার রাজনৈতিক ক্যারিয়ার আরও সমৃদ্ধ হতো।
রাশেদ খান আরও উল্লেখ করেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আসিফ মাহমুদের অনেক সমালোচনা হয়েছে, তবে এর পুরো দায় তিনি আসিফের ওপর দিতে চান না। তার মতে, সিনিয়র উপদেষ্টারা তরুণদের যথাযথ দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছেন, যার কারণে আসিফ বাধ্য হয়ে দায়িত্ব ছেড়ে দিতে হয়েছে। তিনি বলেন, তরুণ বয়সে ভুল করা স্বাভাবিক, এবং আসিফের অনেক ভুল থাকলেও তা রাজনৈতিক শিক্ষা হিসেবে গুরুত্বপূর্ণ।
তিনি আসিফ মাহমুদের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, ‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা!’—এই সাত শব্দের লাইন বদলে দিয়েছে ইতিহাস। ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্টে লং মার্চের তারিখ এগিয়ে আনার নায়ক ছিলেন আসিফ। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আশাবাদ ব্যক্ত করে বলেন, আসিফ মাহমুদ জাতীয় রাজনীতিতে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের নেতা হিসেবে নয়, বরং সেবক হিসাবে কাজ করবেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর