ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৫ ভারতীয়কে অপহর’ণ
ডুয়া ডেস্ক: পশ্চিম নাইজারে সন্ত্রাসীরা পাঁচজন ভারতীয় নাগরিককে অপহরণ করেছে। গত সপ্তাহে এ হামলার ঘটনায় তাদের অপহরণ করা হলেও বিষয়টি এতদিন সামনে আসেনি।
বুধবার (৩০ এপ্রিল) ভারতের ঝাড়খণ্ড রাজ্য সরকার কর্তৃক নাইজারে পাঠানো একটি অনুরোধপত্র রয়টার্সের হাতে পৌঁছালে ঘটনাটি প্রকাশ্যে আসে।
বার্তা সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ‘নাইজারের দুই নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই হামলায় ১২ জন সৈন্যও নিহত হয়েছিল। দেশটির ত্রি-সীমান্ত অঞ্চলের সাকোইরা গ্রামের কাছে হামলাটি হয়। পশ্চিম আফ্রিকার সাহেল দেশ নাইজার, বুরকিনা ফাসো এবং মালির সীমান্ত অঞ্চলটিতে মিলিত হয়েছে।’
নাইজারের নিরাপত্তা সূত্র জানায়, ‘ভুক্তভোগীরা নাইজারের কান্দাদজি বাঁধ প্রকল্পে সেবা প্রদানকারী একটি ভারতীয় কোম্পানির হয়ে কাজ করছিলেন।’
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ‘পাঁচজন নাগরিক তিলাবেরি অঞ্চলে কাজ করছিলেন। পাঁচজনই ঝাড়খণ্ডের বাসিন্দা এবং নাইজারে ভারতীয় দূতাবাস তাদের মুক্তির জন্য নাইজার কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েছে।’
অপহরণকারী সশস্ত্র ব্যক্তিদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে গত মাসে নাইজারের ত্রি-সীমান্ত অঞ্চলের একটি মসজিদে হামলার জন্য ইসলামিক স্টেটের সহযোগী গ্রুপ EIGS-কে দায়ী করেছে দেশটির কর্তৃপক্ষ। ওই হামলায় কমপক্ষে ৪৪ জন বেসামরিক নাগরিক নিহত হন।
নাইজার, মালি এবং বুরকিনা ফাসো বর্তমানে আল কায়েদা ও ইসলামিক স্টেট-সম্পৃক্ত জিহাদি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ২০১২ সালে উত্তর মালিতে তুয়ারেগ বিদ্রোহ থেকে এই সশস্ত্র আন্দোলনের সূত্রপাত হয় এবং পরে তা আশেপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ে।
চলতি বছর অপহরণের ঘটনা বাড়ছে বলে মনে করা হচ্ছে। জানুয়ারিতে একজন অস্ট্রীয় নারী এবং এপ্রিলের শুরুতে একজন সুইস নাগরিক নাইজারে অপহৃত হন। এ ছাড়া জানুয়ারিতে নাইজার-বুরকিনা ফাসো সীমান্ত এলাকা থেকে চারজন মরক্কোর ট্রাকচালক নিখোঁজ রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত