ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
সীমান্তে পাক সেনাদের সামরিক মহড়া
ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই এবার ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনারা।
আজ বৃহস্পতিবার (১ মে) ট্যাংক, কামান, গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া দেয় তারা।
দেশটির সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, ‘এই মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে। এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারা অংশ নেন।’
সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ‘গতকাল বুধবার ভারতীয় সেনারা বিনা উস্কানিতে এলওসির কিয়ানি ও মন্ডল সেক্টর দিয়ে ছোট অস্ত্র দিয়ে গুলি ছুড়ে। পরবর্তীতে পাক সেনারা জবাবে ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দেয়।’
চেকপোস্ট ধ্বংস এবং গোলাগুলির ঘটনার পরই সীমান্ত এলাকায় সামরিক মহড়া শুরু করে ভারত।
গত ২২ এপ্রিল, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত হয়। এ হামলার জন্য পাকিস্তান পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ তোলে ভারত, যার জেরে দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল, সীমান্ত বন্ধসহ একাধিক পদক্ষেপ গ্রহণ করে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করে এবং সিমলা চুক্তি স্থগিত ঘোষণা করে।
এসবের মধ্যে গত বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী হঠাৎ করে জানান, ‘বৃহস্পতিবারের মধ্যে ভারত তাদের ওপর হামলা চালাতে পারে।’ এরমধ্যে আবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেহেলগামের হামলার জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ দেন। এতে পাকিস্তানে হামলার আশঙ্কা আরও বেড়ে যায়। তবে পাকিস্তান সতর্কতা দিয়ে বলেছে, ‘যদি তাদের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হয়। তাহলে এর কঠোর জবাব দেওয়া হবে।’ এমনকি দেশটির একাধিক কর্মকর্তা পারমাণবিক হামলা চালানোর হুমকিও দিয়েছেন।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা