ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
‘সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন’
ডুয়া ডেস্ক: জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে আবারও পাকিস্তানের প্রতি দৃঢ় সমর্থন জানাল চীন।
পাকিস্তানের লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন সম্প্রতি জানিয়েছেন, “সব পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থাকবে চীন।” পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লাহোরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক বৈঠকে ঝাও এ মন্তব্য করেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপি’র কেন্দ্রীয় পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমাদ জাওয়াদ রানার বাসভবনে।
ঝাও বলেন, “চীন-পাকিস্তান সম্পর্ক কৌশলগত সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তার ভিত্তিতে গড়ে উঠেছে। চীন অতীতে পাকিস্তানের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
তবে তিনি জোর দিয়ে বলেন, “যুদ্ধ কোনো সমাধান নয়। পাকিস্তান ও ভারতের উচিত সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণ করে শান্তির সমাধান খোঁজা।”
প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী বৈঠকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতে বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে।
বৈঠকের শেষ দিকে ঝাও বলেন, “পাকিস্তান শুধু একটি প্রতিবেশী বা মিত্র দেশ নয়; এটি চীনের পরীক্ষিত বন্ধু। পারস্পরিক শ্রদ্ধা ও কৌশলগত সহযোগিতা আমাদের সম্পর্কের মূল ভিত্তি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ