×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

যেদিন ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২০২৫ এপ্রিল ২৮ ১১:৪৮:২৬

যেদিন ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ডুয়া ডেস্ক: পাইপলাইন সংস্কারের কারণে রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ ৭ ঘণ্টা বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সোমবার (২৮ এপ্রিল) এই তথ্য জানায়।

তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মিরপুর-১৪ নম্বরের প্রিন্সবাজার সংলগ্ন সড়কে নবনির্মিত গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজ সম্পন্ন করার জন্য আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত শতাব্দী সিএনজি এবং এমবিএম গার্মেন্টসে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া ওই সময় ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া এবং আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত