ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
ফারুক আহমেদ
‘বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে’
ডুয়া ডেস্ক: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হয়ে বিসিবি সভাপতির পদে বসেন ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বিসিবির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে সভাপতি হন। এর পাশাপাশি, তিনি একসময় প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করেছিলেন। পাপন পরবর্তী যুগে তার কাছ থেকে প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া।
তবে প্রতিনিয়ত বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্রীড়ামোদিদের চোখে অগ্নিসংযোগী হয়ে উঠছেন ফারুক আহমেদ। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে যে, দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মধ্যে তিনি অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন। এর মধ্যেই আজ রবিবার (২৭ এপ্রিল) রিমার্ক-হারল্যানের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি প্রতিনিয়ত শেখার কথা বলেছেন বিসিবি সভাপতি হিসেবে।
তিনি বলেন, ‘‘আমি প্রতিনিয়তই শিখছি এবং চেষ্টা করছি। বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে। তবে আমরা যদি একসঙ্গে কাজ করি, তবে নিশ্চয়ই দারুণ কিছু উপহার দিতে পারবো।’
বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘অরিক্স প্রেজেন্টস বিহা চ্যাম্পিয়ন্স লিগ (বিসিএল) ২০২৫’ পাওয়ার্ড বাই লিলি-এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সম্প্রতি ক্রিকেটে রিমার্ক-হারল্যানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ক্রিকেটের অগ্রযাত্রায় অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন তিনি। বিসিবির সভাপতি বলেন, “আমরা আশা করি রিমার্ক-হারল্যান আগামীতে ক্রিকেটে আরো বড় ভূমিকা পালন করবে।”
প্রসঙ্গত, দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কের মুখে পড়ে কোণঠাসা হয়ে পড়েছেন ফারুক আহমেদ। বিপিএলে স্পট ফিক্সিং ইস্যু, বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি নিয়োগ এবং সর্বশেষ এফডিআরের টাকা স্থানান্তর নিয়ে সমালোচনার শিকার হয়েছেন তিনি। এছাড়া সম্প্রতি প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যু ও তামিম ইকবালের চাপ প্রয়োগের মতো ঘটনাতেও সমালোচনার মুখে পড়েছেন বিসিবি সভাপতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে