ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে নিহ’ত ৬
ডুয়া ডেস্ক: কাশ্মিরের পেহেলগামে হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে অন্তত ছয়জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু এলাকায়।
আজ শনিবার (২৬ এপ্রিল) এ ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম ডন।
শুক্রবার (২৫ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত সবাই সন্ত্রাসী। অভিযান চলাকালে সেনাবাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে সফলভাবে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র গোলাগুলি হয়।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এলাকাটিতে অন্য কোনো সন্ত্রাসী পাওয়া গেলে তা নির্মূল করার জন্য একটি স্যানিটাইজেশন অভিযান চালানো হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের মূলোচ্ছেদে দৃঢ়প্রতিজ্ঞ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত