ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
এবার পাকিস্তান নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলো ভারতীয় ক্রিকেট বোর্ড
ডুয়া ডেস্ক: কাশ্মিরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার ঢেউ লেগেছে এবার খেলাধুলার জগতেও।
সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত সরকার পাকিস্তানের জন্য 'সার্ক ভিসা ছাড়' কর্মসূচি বাতিল করেছে। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানেও বসেছে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক।
এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে আর কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলবে না ভারত পাকিস্তানের সঙ্গে।
এক ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজীব শুক্লা বলেন, “আমরা হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং এই ঘটনার নিন্দা জানাচ্ছি। আমাদের সরকার যেই সিদ্ধান্ত নেবে, বিসিসিআই সে পথেই চলবে।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, “সরকারের নীতির কারণে আমরা পাকিস্তানের সঙ্গে এখন দ্বিপাক্ষিক সিরিজ খেলছি না, ভবিষ্যতেও খেলব না।”
তবে আইসিসির আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে বলেও জানান তিনি। কারণ, বিশ্ব ক্রিকেটের স্বার্থে এই ইভেন্টগুলোতে অংশ নেওয়া বাধ্যতামূলক।
সুতরাং রাজনৈতিক টানাপোড়েন যে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও গভীর ছাপ ফেলেছে সেটাই এবার আবারও প্রমাণিত হলো বিসিসিআই-এর কড়া অবস্থানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)