ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
প্রায় ৭ বছর পর জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ
ডুয়া ডেস্ক: সবশেষ ২০১৮ সালের ৩ নভেম্বর বাংলাদেশকে টেস্টে হারিয়েছিল জিম্বাবুয়ে। এরপর একাধিকবার মুখোমুখি হলেও নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে পারেনি রোডেশিয়ানরা। তবে এবার লড়াইয়ের মানসিকতা ও প্রস্তুতি নিয়েই বাংলাদেশে এসেছে বলে জানিয়েছিলেন দলটির অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস। সিলেটে ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স করে তার কথাকে বাস্তবে পরিণত করেছে জিম্বাবুয়ের খেলোয়াড়রা।
এর আগে কখনও টেস্টে ১৬২ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিততে পারেনি জিম্বাবুয়ে। তাই সিলেট টেস্ট জিততে হলে তাদের রেকর্ড গড়তেই হতো—এবং সেটাই করেছে রোডেশিয়ানরা। বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেছে তারা। এই জয়ের মাধ্যমে প্রায় চার বছর পর লাল বলের ক্রিকেটে জয় এবং সাত বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে।
সিলেটে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ১৯১ রানে। জবাবে জিম্বাবুয়ে তোলে ২৭৩ রান, ফলে ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামে শান্তর দল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ২৫৫ রান। জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান। তারা ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
১৭৪ রানের লক্ষ্যে জিম্বাবুয়ের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান শুরুতেই আগ্রাসী ব্যাটিং করেন। বেনেট ছিলেন তুলনামূলক বেশি আক্রমণাত্মক। যদিও ফিফটি থেকে মাত্র ৬ রান দূরে থেকে আউট হয়ে যান কারান (৪৪)। মিরাজের বলে তার বিদায়ে ভাঙে ৯৫ রানের উদ্বোধনী জুটি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও, মিরাজ ও তাইজুলের দারুণ বোলিংয়ের মুখেও হার মানেনি জিম্বাবুয়ে। মিরাজ তুলে নেন দ্বিতীয় ইনিংসে ফাইফারসহ ম্যাচে ১০ উইকেট এবং স্পর্শ করেন টেস্টে ২০০ উইকেটের মাইলফলক। কিন্তু শেষদিকে এনগারাভা ও মাদেভারে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয় এনে দেন।
জিম্বাবুয়ের এই জয় শুধু রেকর্ড গড়া নয়, বাংলাদেশের জন্য এক দুঃখজনক স্মৃতি এবং ভবিষ্যতের জন্য সতর্কবার্তাও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী