ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পরিবারকে প্রায় ২ কোটি শেয়ার দিলেন পরিচালকরা
ডুয়া ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্টের চারজন উদ্যোক্তা পরিচালক তাদের স্ত্রী, ছেলে-মেয়েদের কাছে প্রায় ২ কোটি শেয়ার হস্তান্তর করেছেন। এসব শেয়ার ঘোষণা ছাড়াই বিক্রি করার সুযোগ রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির পরিচালক মিজানুর রহমান মোল্লা তার স্ত্রী আনোয়ারা রহমান ও মেয়ে মুসসারাত মেহেজাবিনের নামে যথাক্রমে ৩০ লাখ করে মোট ৬০ লাখ শেয়ার হস্তান্তর করেছেন।
পরিচালক আলমগীর কবির তার ছেলে সোলায়মান কবিরকে দিয়েছেন ২৯ লাখ ৭০ হাজার শেয়ার, স্ত্রী কামরুন নাহারকে ১৫ লাখ, মেয়ে রায়সা কবির, ছেলে রায়হানুল কবির ও মেয়ে নুসাইবাহ কবিরকে ৫ লাখ করে শেয়ার দিয়েছেন। মোট হস্তান্তর করেছেন ৫৯ লাখ ৭০ হাজার শেয়ার।
অন্যদিকে, পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার স্ত্রী মাসুমা বেগম, মেয়ে সাদমান সায়কা সেফা এবং ছেলে সালেহিন মুশফিকের প্রতিজনের নামে ১৫ লাখ করে মোট ৪৫ লাখ শেয়ার দিয়েছেন।
এছাড়া, পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু তার ছেলে আতিক মুর্শেদের নামে হস্তান্তর করেছেন ৩০ লাখ শেয়ার।
চারজন পরিচালক মিলিয়ে মোট ১ কোটি ৯৪ লাখ ৭০ হাজার (১৯,৪৭০,০০০) শেয়ার হস্তান্তর করেছেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল