ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
কাশ্মীর হামলা নিয়ে মুখ খুললো পাকিস্তান
ডুয়া ডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটি জানায়, বেসামরিক মানুষের প্রাণহানিতে তারা গভীরভাবে মর্মাহত।
বুধবার (২৩ এপ্রিল) জিও টিভির খবরে বলা হয়, ভারতের দখলকৃত কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে ভয়াবহ এই হামলার ঘটনায় পাকিস্তান উদ্বেগ জানিয়েছে।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান গণমাধ্যমকে জানান, “আমরা এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করছি। নিহতদের পরিবারদের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
উল্লেখ্য, মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে চালানো সন্ত্রাসী হামলায় সরকারি তথ্য অনুযায়ী ২৬ জন প্রাণ হারিয়েছেন। তবে স্থানীয় কিছু সূত্র বলছে, এই সংখ্যা ২৯-এ পৌঁছেছে।
এই ঘটনায় ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা মোদিকে সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদিকে ফোন করে ঘটনাটির নিন্দা জানিয়েছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
এদিকে ভারত দাবি করছে, পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-তৈয়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) এই হামলার সঙ্গে জড়িত। এ ঘটনায় পাকিস্তানবিরোধী মনোভাব দেশটিতে আবারও তীব্র হয়ে উঠছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ