ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
কুয়েট ভিসির ওপর সাদিক কয়েমের ক্ষোভ
ডুয়া নিউজ: আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও পরবর্তী সময়ে ভুক্তভোগীদের বহিষ্কারের ঘটনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
সাদিক কায়েম লেখেন, “কুয়েট ভিসি মাসুদ কি নিজের মনুষ্যত্ববোধ জলাঞ্জলি দিয়েছেন? শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার বিচার তো দূরের কথা, বরং ভুক্তভোগীদেরই বহিষ্কার করে তিনি নিপীড়নের পক্ষেই অবস্থান নিয়েছেন।”
তিনি বলেন, “এই জঘন্য ও ন্যক্কারজনক ভূমিকায় আমরা এর আগেও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতিত ভিসি মাকসুদ কামালকে। পরিণতিও তাকে ভোগ করতে হয়েছে। মাছুদ সাহেবকেও (মুহাম্মদ মাছুদ) সেই পরিণতির দিকে ঠেলে দিচ্ছেন ছাত্রবিরোধী অবস্থান।”
সাদিক আরও লেখেন, “এই সংকটের একমাত্র গ্রহণযোগ্য সমাধান হলো উপাচার্য মাসুদের পদত্যাগ। অন্যায় বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। নতুবা ছাত্র জনতার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ফলাফল ভয়াবহ হবে—এ দায় সম্পূর্ণরূপে প্রশাসনের কাঁধেই বর্তাবে।”
সবশেষ সাদিক বলেন, “বহিরাগতদের দিয়ে ছাত্র আন্দোলন দমন করার যে ঘৃণ্য চেষ্টা হয়েছে, তা শুধু কুয়েট নয়—সারাদেশের ছাত্রসমাজকেই ক্ষুব্ধ করেছে। এখনই দাবি মেনে সংকট সমাধানের পদক্ষেপ না নিলে কুয়েট প্রশাসনের পতন অনিবার্য।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত