ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ফের ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, উত্তেজনা
ডুয়া ডেস্ক: রাজধানীতে আবারও মুখোমুখি অবস্থানে গেল ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উত্তেজনার সূত্রপাত হয়, যা পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় রূপ নেয়।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, সোমবার ধানমন্ডি এলাকায় কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে একদল অজ্ঞাত যুবক। তাদের মধ্যে একজন সিটি কলেজের ছাত্র বলে সন্দেহ করছেন তারা। পুরনো বিরোধের জের ধরেই এই হামলা হয়েছে বলেও অভিযোগ তাদের।
তারা আরও জানান, আহত শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এরই প্রতিবাদে আজ তারা সিটি কলেজের সামনে জড়ো হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, সিটি কলেজের সামনে একত্রিত হয়ে ঢিল ছোড়া শুরু করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সেসময় পরিস্থিতি ঠাণ্ডা রাখতে কলেজ কর্তৃপক্ষ হস্তক্ষেপের চেষ্টা করলেও উত্তেজনা নিয়ন্ত্রণে আসেনি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১৫ এপ্রিল সায়েন্সল্যাব মোড়ে দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি নিয়ে শুরু হওয়া বাকবিতণ্ডা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষ তখনও ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিএমপির রমনা বিভাগ ও নিউমার্কেট থানার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
পরিস্থিতি ফের উত্তপ্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল