ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এর অধীনে শুরু হচ্ছে ভর্তি কার্যক্রম
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে এই ভর্তি কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে।
গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাশেমের স্বাক্ষরিত এক স্মারকে জানানো হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি স্মারকের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর ফলে প্রস্তাবিত 'ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়' বা সমমানের একটি স্বতন্ত্র কাঠামোর আওতায় এই কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
ইউজিসির তত্ত্বাবধানে এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা পরিচালিত হবে এবং এর প্রধান হিসেবে ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রধান দপ্তর ঢাকা কলেজে স্থাপন করা হবে।
সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস জানিয়েছেন, আগামী ২০ জুলাইয়ের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তিনি আরও জানান, এ বছর সনাতন পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে এবং কারিগরি সহায়তার জন্য বুয়েটের সঙ্গে আলোচনার কথা ভাবা হচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী, এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের (সেকেন্ড টাইম) সুযোগ রাখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?