ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভোরে ভারতীয় বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ঝাড়খণ্ডে নিহত ৬
ডুয়া ডেস্ক: ভারতের ঝাড়খণ্ডে সশস্ত্র মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ৬ জন নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) ভোরে রাজ্যের বোকারো জেলার লালপানিয়া এলাকার লুগু পাহাড়ে এই গোলাগুলির ঘটনা ঘটে।
ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) জানায়, রাজ্য পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে সেখানে অভিযান চালায়। এই অভিযানের সময় মাওবাদীদের সঙ্গে তীব্র গুলি বিনিময় হয় এবং ছয়জন মাওবাদী নিহত হন। ঘটনাস্থল থেকে একটি এসএলআর, দুটি ইনসাস রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ওই এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান শুরু করে। গোলাগুলির ঘটনায় কোনো নিরাপত্তা সদস্য হতাহত হননি বলে জানানো হয়েছে।
এর আগে, ১২ এপ্রিল ঝাড়খণ্ডে জাগুয়ার বাহিনীর এক সদস্য আইইডি বিস্ফোরণে নিহত হন। এছাড়া চাইবাসা ও জারাইকেলায় মাওবাদী বিরোধী অভিযানে আরও কয়েকজন সিআরপিএফ সদস্য আহত হন।
রাঁচির ডিআইজি ও সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) চন্দন কুমার সিনহা জানিয়েছেন, আইইডি বিস্ফোরণসহ অন্যান্য হামলা প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ