ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পেতে পারে যেসব বিষয়
ডুয়া ডেস্ক: চার দিনের সরকারি সফরে আজ (সোমবার) কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
এই সফরে ড. ইউনূস দোহায় আয়োজিত ‘আর্থ সামিট-২০২৫’ সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি কাতারের আমির শেখ তামিমের সঙ্গে তার একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
যদিও সফরের উপলক্ষ মূলত সম্মেলনে অংশগ্রহণ, তবে কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়টি থাকছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্ভাব্য আলোচনার মধ্যে রয়েছে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক, এলএনজি আমদানি, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট ও তার সমাধান।
এছাড়া সফরকালে ড. ইউনূস কাতার ফাউন্ডেশন পরিদর্শন করবেন এবং চেয়ারপার্সন মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন সেরিদা আল কাবির এবং আল-জাজিরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও একটি সাক্ষাৎকার দেওয়ারও কথা রয়েছে তার।
এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
উল্লেখ্য, দেশের ইতিহাসে প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা—এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে অংশ নিচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল