ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
নিবিঘ্ন ঈদ উপহার দেওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা
ডুয়া নিউজ: নয় দিনব্যাপী ঈদ উৎসব চলাকালে মহাসড়কে কোনো যানজট ও উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট না থাকায় জনগণকে নির্বিঘ্ন ঈদ উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ রবিবার (২০ এপ্রিল) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ, জ্বালানি এবং সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা এক বৈঠকে অংশ নেন। এসময় তিনি ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এখনও পর্যন্ত, আমি এই ঈদুল ফিতর সম্পর্কে ভালো কিছু ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। সবাই সবকিছু কীভাবে সুসংগঠিত হয়েছে তার প্রশংসা করছে।”
তিনি আরও বলেন, “এখন একটি নিয়ম নির্ধারণ করা হয়েছে এবং এটি সারা বছর ধরে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে।”
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে কর্মকর্তাদের টিমটি বৈঠকে অংশ নেন।
মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান উপদেষ্টাকে ঈদের জন্য তাদের প্রস্তুতির বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, একক মন্ত্রণালয় হিসেবে কাজ না করে, বরং একটি সম্পূর্ণ ইউনিট হিসেবে কাজ করা হয়েছে।
এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মহিনউদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট