ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
হেরেও বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ
ডুয়া ডেস্ক: বিশ্বকাপের টিকিট পেতে হলে ওয়েস্ট ইন্ডিজের ছিল জটিল সমীকরণ। থাইল্যান্ডের ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে হতো ১০.১ ওভারের মধ্যে। তা না হলে ১১ ওভারে ১৭২ রান তুলতে হতো তাদের, তবেই মিলত বিশ্বকাপে খেলার সুযোগ। শেষ পর্যন্ত ম্যাচ জিতলেও নির্ধারিত রানরেটের সমীকরণে পেরে ওঠেনি ক্যারিবিয়ান নারীরা। ফলে মাত্র ০.০১ নেট রানরেটের ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের মারমুখী ব্যাটিংয়ে থাইল্যান্ডের বোলারদের যেন কোণঠাসা করে ফেলা হয়। তবে থাইল্যান্ডের ব্যাটার নাত্তাখাম চাংথামের দারুণ এক ফিফটিতে ভর করে গড়া ১৬৬ রানের সংগ্রহই শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় বাংলাদেশের স্বপ্নপূরণের ভিত্তি। চাংথামের ৬৬ রানের ইনিংসেই আসলে বাংলাদেশের ভাগ্য লেখা হয়ে যায় অনেকটাই।
ম্যাচের সমাপ্তি মুহূর্তে নাটকীয়তা ছিল তুঙ্গে। ১০.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১৫৭। তখনও তাদের দরকার ছিল বিশ্বকাপের জন্য অন্তত ৯ রান। স্ট্রাইকে থাকা শ্যানেল হেনরি আউট হয়ে গেলে চাপ বাড়ে। এরপর আলিয়াহ অ্যালেইন একটি চার মারেন। পরের বলে সিঙ্গেল নিয়ে স্টিফেন টেইলরকে স্ট্রাইক দেন। তখন ১৬২ রান ওয়েস্ট ইন্ডিজের। সমীকরণ স্পষ্ট—একটি চার তাদের বিশ্বকাপ বাঁচাবে, একটি ছক্কা দেবে জয় কিন্তু হারাবে বিশ্বকাপ।
টেইলর ছক্কা হাঁকিয়ে জয় এনে দিলেও, তা যথেষ্ট হলো না। কারণ এই ছক্কায় রান দাঁড়ায় ১৭৩, কিন্তু সময় লেগে যায় ১১ ওভার। ফলে তাদের নেট রানরেট হয় ০.৬৩। অপরদিকে বাংলাদেশের রানরেট ০.৬৪—মাত্র ০.০১ ব্যবধানে এগিয়ে থেকে টাইগ্রেসরা পৌঁছে গেল নভেম্বরে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে।
পাকিস্তানের বিপক্ষে দিন শুরু হয়েছিল বাংলাদেশের পরাজয়ে। তখনই নির্ভর ছিল অন্য ম্যাচের ফলাফলের ওপর। সেই সমীকরণে একেকটি বল, একেকটি রান হয়ে উঠেছিল ভাগ্য নির্ধারণকারী। আর শেষ পর্যন্ত স্টিফেন টেইলরের একটি ছক্কা হয়তো জয় এনে দিলো ওয়েস্ট ইন্ডিজকে, কিন্তু বিশ্বকাপের টিকিট এনে দিল বাংলাদেশকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)