ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কারাগারে ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’ চালু করল যে দেশে
ডুয়া ডেস্ক: ইতালিতে প্রথমবারের মতো কারাবন্দিদের জন্য চালু করা হয়েছে ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) মধ্য ইতালির আমব্রিয়া অঞ্চলের একটি কারাগারে আনুষ্ঠানিকভাবে এই কক্ষের উদ্বোধন হয়। একে অনেকেই ‘সেক্স রুম’ নামে উল্লেখ করছেন। উদ্বোধনের দিন এক কারাবন্দি তার নারী সঙ্গীকে নিয়ে ওই কক্ষে সময় কাটানোর সুযোগ পান।
এই উদ্যোগের মাধ্যমে বন্দিদের ব্যক্তিগত সম্পর্ক রক্ষার সুযোগ করে দেওয়ার পাশাপাশি, তাদের মানসিক স্বাস্থ্যের দিকেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে বন্দিরা এই কক্ষ ব্যবহার করতে পারবেন।
দেশটির সাংবিধানিক আদালত রায় দিয়েছিলেন, কারাবন্দিদেরও তাদের সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানোর অধিকার রয়েছে। এরপরই কিছু কারাবন্দিকে এ সুযোগ দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে আমব্রিয়ার কারাবন্দিদের অধিকার বিষয়ক সংস্থার কর্মকর্তা জিওসেপ্পে কাফোরিও বলেছেন, “আমরা খুব খুশি। সবকিছু বেশ ভালোভাবে হয়েছে। এটির সঙ্গে সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ গোপনীয়তা যেন নিশ্চিত থাকে সেটি অব্যাহত রাখা জরুরি।” তিনি আরও বলেন, “আমরা বলতে পারি একটি পরীক্ষা বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে। আগামী কয়েক দিনে এটি চলতে থাকবে।”
২০২৪ সালের জানুয়ারিতে ইতালির সাংবিধানিক আদালত এক ঐতিহাসিক রায়ে বলেছিলেন, ‘বন্দিদের তাদের স্বামী/স্ত্রী অথবা সঙ্গীদের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর অধিকার থাকা উচিত। আর এ সময় কোনো কারারক্ষী সেখানে উপস্থিত থাকতে পারবে না।’
আদালত ওই সময় আরও জানান, ‘ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ড এবং সুইডেনে এই প্রথা আগে থেকেই চলে আসছে।’
গত সপ্তাহে ইতালির বিচারমন্ত্রী একটি নির্দেশিকা প্রকাশ করেছেন, যেখানে বলা হয়েছে—বন্দি ও তাদের সঙ্গীদের জন্য নির্ধারিত বিশেষ কক্ষে অবশ্যই একটি খাট ও টয়লেট থাকতে হবে। পাশাপাশি, নিশ্চিত করতে হবে যে, এক দম্পতি যেন একসঙ্গে সর্বোচ্চ দুই ঘণ্টা ওই কক্ষে অবস্থান করতে পারেন।
গাইডলাইনে আরও বলা হয়, ‘এ রুমের দরজা খোলা রাখতে হবে। যেন বিশেষ কোনো পরিস্থিতির সৃষ্টি হলে কারারক্ষীরা সেখানে প্রবেশ করতে পারেন।’
ইউরোপজুড়ে ইতালির কারাগারগুলো জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে। বর্তমানে দেশটির কারাগারগুলোতে বন্দির সংখ্যা প্রায় ৬২ হাজার, যা এসব কারাগারের ধারণক্ষমতার চেয়ে ২১ শতাংশ বেশি।সূত্র: রয়টার্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ