ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
অনিশ্চয়তার মুখে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন
ডুয়া ডেস্ক: নিজেদের ভাগ্য নিজেদের হাতে ছিল বাংলাদেশ নারী ক্রিকেটারদের। দুইটি ম্যাচে জয় পেলে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারত টাইগ্রেসরা। কিন্তু সেই সুযোগ আর কাজে লাগানো হলো না। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হারের পর আজ পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের পরাজয় টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্নকে ফেলে দিয়েছে বড় অনিশ্চয়তার মুখে।
লাহোরে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ১৭৮ রান। জবাবে পাকিস্তান সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে মুনিয়া আলী ও আলিয়া রিয়াজের অর্ধশতকের ওপর ভর করে। ৬২ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।
এই পরাজয়ে বাংলাদেশের নেট রানরেট নেমে এসেছে ০.৬৪-এ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের রানরেট -০.২৮। এখন থাইল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ান নারীরা বড় ব্যবধানে জয় না পেলে তবেই কেবল বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে বাংলাদেশের মেয়েদের সামনে।
পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। ব্যাটিং লাইনআপের শুরুর দিকের ব্যাটাররা ব্যর্থ হন একে একে। কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন শারমিন আক্তার (২৪) ও রিতু মনি (৪৮)। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ওপরে আসা নাহিদা আক্তার করেন ১৯ রান।
শেষ দিকে ফাহিমা খাতুনের দায়িত্বশীল ৪৪ রানে কোনোভাবে ১৫০ রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ। কিন্তু অন্য প্রান্ত থেকে তাকে কেউ সঙ্গ দিতে পারেনি। ফলে শেষ পর্যন্ত ইনিংস থামে ১৭৯ রানেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)