ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
ডুয়া ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন।
আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় এই কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ফ্লাইটটি অভিবাসী বাংলাদেশিদের নিয়ে ঢাকায় এসে পৌঁছায়।
ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, ট্রাম্প প্রশাসনের নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে, যার আওতায় রয়েছে বাংলাদেশও। এই উদ্যোগের অংশ হিসেবে প্রথম ধাপে যুক্তরাষ্ট্র ৫ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে ঢাকায় ফেরত পাঠিয়েছে।
তাদের বহনকারী বিশেষ ফ্লাইটটি ছিল গ্রিফন এয়ারের (জিআরপি-২৬), যা মূলত মার্কিন সামরিক বাহিনীর জন্য চার্টার্ড সেবা প্রদানকারী একটি আমেরিকান এয়ারলাইনস কোম্পানি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত নেপালি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত ছিল গ্রিফন এয়ার। একই সূত্রে জানা গেছে, “এই বিশেষ ফ্লাইটটি মূলত শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা বিলম্বে শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।”
ফেরত পাঠানো ৫ জন অবৈধ বাংলাদেশির মধ্যে রয়েছেন কুমিল্লা জেলার একজন, নোয়াখালীর দুইজন, চট্টগ্রামের একজন এবং সিলেট জেলার একজন। ফিরিয়ে দেওয়া এই দলে একজন নারী অভিবাসীও আছেন, যিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন।
ট্রাম্প প্রশাসনের অধীনে এই প্রথমবারের মতো বাংলাদেশি অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে এভাবে ফেরত পাঠানো হলো। সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, দেশটিতে অবস্থানরত অন্যান্য অবৈধ বাংলাদেশি অভিবাসীদেরও ধাপে ধাপে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ