ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনেই ব্রিটেনে ১১৯৪ অভিবাসী
ফ্রান্সের উপকূল থেকে ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনেই যুক্তরাজ্যে পৌঁছেছেন ১ হাজার ১৯৪ জন অনিয়মিত অভিবাসী। স্থানীয় সময় শনিবার ১৮টি ছোট নৌকায় তারা ব্রিটিশ উপকূলে নামেন। চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ আগমন।
এ নিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত সমুদ্রপথে যুক্তরাজ্যে পৌঁছেছেন মোট ১৪ হাজার ৮০৮ জন অভিবাসী। যা আগের বছরের তুলনায় বেশি। অভিবাসীদের ঠেকাতে নানা পদক্ষেপ নিয়েও এই চিত্র উদ্বেগজনক বলে মনে করছেন ব্রিটিশ কর্মকর্তারা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে, ফরাসি পুলিশ অভিবাসীদের নৌকা ছাড়ার সময় সাগরতীরে উপস্থিত থাকলেও হস্তক্ষেপ করেনি। বিষয়টি নিয়ে ব্রিটেনে সমালোচনা শুরু হয়েছে। তবে ফ্রান্স জানিয়েছে, তারা শুধু পানিতে থাকা নৌকা এবং বিপদগ্রস্ত পরিস্থিতিতেই হস্তক্ষেপ করতে পারে।
ব্রিটিশ এমপি ক্রিস ফিলিপ এ ঘটনাকে ‘‘লজ্জাজনক’’ বললেও লেবার পার্টি বলছে, ফ্রান্সের সঙ্গে করা যৌথ চুক্তি কার্যকর করতে এখন আরও চাপ প্রয়োগের সময় এসেছে।
২০২৭ সাল পর্যন্ত নবায়ন হওয়া সেই চুক্তির আওতায় যুক্তরাজ্য ফ্রান্সের সীমান্ত নজরদারিতে অর্থায়ন করছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তারা কৌশল বদলাচ্ছেন এবং এখন থেকে পানিতেই নৌকাগুলো থামাতে চায়।
অন্যদিকে যুক্তরাজ্য প্রত্যাখ্যাত অভিবাসীদের ফেরত পাঠাতে ‘রিটার্ন হাব’ গড়ার পরিকল্পনা করছে এবং এরইমধ্যে ইরাক, সার্বিয়া, জার্মানিসহ কয়েকটি দেশের সঙ্গে চুক্তিও করেছে।
চলতি বছর চ্যানেল পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। গত বছর এ সংখ্যা ছিল ৭৮ জন। ফরাসি উপকূলরক্ষীরা জানিয়েছেন, গত সপ্তাহে চারটি অভিযানে ১৮৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)