ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
‘১ লাখ কর্মী নিতে চায় জাপান’
প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরে জাপানে কর্মী পাঠানো এবং দেশটির ম্যানপাওয়ার মার্কেট নিয়ে কাজ করার বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে।
তিনি বলেছেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ কর্মী নিতে চায় বলে জানিয়েছে জাপানের বিভিন্ন কোম্পানি। সে লক্ষ্যে প্রধান উপদেষ্টা একটি টাস্কফোর্স গঠন করেছেন। সম্মিলিত উদ্যোগ নিলে আমরা এর থেকেও বেশি লোক পাঠাতে পারব।
রোববার (১ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছেন জাপান সফর সফল হয়েছে। তিনি জানান, এই সফরের মাধ্যমে ঢাকা-টোকিও সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সুদৃঢ় হয়েছে। দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—জাপান ৪১৮ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। পাশাপাশি জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেললাইনের জন্য ৬৪১ মিলিয়ন ডলার এবং বিভিন্ন শিক্ষাবৃত্তির জন্য ৪.২ মিলিয়ন ডলার সহায়তা দেবে।
তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশ যে ধরনের সহায়তার প্রত্যাশা করেছিল, তা পেয়েছে বলেই তারা জানিয়েছেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি এসেছে।
প্রেস সচিব আরও জানান, মহেশখালী ও মাতারবাড়ী অঞ্চলে মাস্টারপ্ল্যানের আওতায় উন্নয়ন কার্যক্রমে জাপান সব ধরনের সহায়তা দিতে আগ্রহী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ