ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কুয়েতে পারিবারিক ভিসায় কড়াকড়ি, বহু প্রবাসী বিপাকে
কুয়েত সরকার প্রবাসীদের জন্য পারিবারিক ভিসার নিয়ম আরও কঠোর করেছে। ভিসার শর্ত পূরণ করতে না পারলে দেশে পাঠিয়ে দিতে বলা হচ্ছে পরিবারকে।
নতুন নিয়মে বলায় হয়েছে, ৮০০ দিনার বেতনের শর্ত যারা পূরণ করছেন না তাদের পরিবার কুয়েতে রাখা হবে না।
কুয়েত সরকার জানায়, ভিসার অনিয়ম রোধে স্বয়ংক্রিয় সিস্টেম চালু করা হয়েছে, যেখানে রেসিডেন্সি ও ট্রাফিক বিভাগের তথ্য মিলিয়ে যাচাই চলছে। এতে করে ভুয়া বেতন ও ওয়ার্ক পারমিট দেখিয়ে ভিসা পাওয়ার সুযোগ আর থাকছে না।কুয়েত সরকার নতুন পারিবারিক ভিসা নীতি বাস্তবায়নে তৎপরতা শুরু করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন আবাসিক তদন্ত বিভাগ ইতোমধ্যে বেশ কয়েকজন প্রবাসীকে তলব করে ভিসা পরিস্থিতি আপডেট করার নির্দেশ দিয়েছে। নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের পরিবারকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
যেসব প্রবাসী পূর্বে ৮০০ কুয়েতি দিনার বা তার বেশি বেতন দেখিয়ে স্ত্রী ও সন্তানকে পারিবারিক ভিসায় কুয়েতে এনেছিলেন, কিন্তু পরবর্তীতে চাকরি পরিবর্তন বা আয় কমে যাওয়ায় সেই যোগ্যতা হারিয়েছেন মূলত তাদের বিরুদ্ধেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও তাদের আবেদনপত্র বৈধ কাগজপত্রের ভিত্তিতে গৃহীত হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তারা ভিসার শর্ত লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হচ্ছেন।
সংশ্লিষ্টরা বলছেন, কুয়েত সরকারের এই কড়াকড়ির উদ্দেশ্য কেবল অনিয়ম দমন নয়; বরং প্রবাসীদের একটি মানসম্পন্ন জীবনযাপন নিশ্চিত করাও অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, কুয়েতে পরিবার-সহ বসবাসরত বিভিন্ন দেশের হাজারো প্রবাসীর জন্য দীর্ঘদিন ধরেই পারিবারিক ভিসা ছিল স্বস্তির একমাত্র অবলম্বন। তবে নতুন নীতিমালায় সেই সুযোগ সীমিত হয়ে পড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ