ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক বুধবার
ডুয়া ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা। আগামীকাল বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং মঙ্গলবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাতে অংশ নেবে। দলের অনুরোধের ভিত্তিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সময় নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি, নির্বাচন সংশ্লিষ্ট বিভ্রান্তি দূরীকরণ এবং সরকারের নির্বাচনী মনোভাব স্পষ্ট করার বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বিস্তারিত কথা বলার পরিকল্পনা রয়েছে বিএনপি নেতাদের।
এ ছাড়া আগামী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে রাজনৈতিক সংস্কার ও জাতীয় ঐকমত্য গঠনের বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের