×

ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আগামীকাল ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০২৬ সেপ্টেম্বর ২৩ ২১:০২:১০

আগামীকাল ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পর্যায়ক্রমে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন ১১ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার এলাকাগুলো হলো সাগরপাড়া, কেদুর মোড়, পঞ্চবটি, শাহ মখদুম কলেজ, শেখেরচক, বোষপাড়া, মতিহার, ধরমপুর, জাহাজঘাট, মিজানের মোড়, ফুলতলা, সোরাফানের মোড়, বিনোদপুর, কাজলা, মির্জাপুর ও তৎসংলগ্ন এলাকা।

নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত