ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেলকে ১২ লাখ রুপি জরিমানা
ডুয়া ডেস্ক : আইপিএলে চলতি মৌসুমে প্রথমবার হার দেখেছে দিল্লি ক্যাপিটালস। তবে শুধু হারের হতাশাই নয়, ম্যাচ শেষে আরও একটি দুঃসংবাদ শুনতে হয়েছে দলটির অধিনায়ক অক্ষর প্যাটেলকে। স্লো ওভার-রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হয়েছে তাকে।
মৌসুমে প্রথমবার এই অপরাধে ধরা পড়ায় আর বাড়েনি তার শাস্তি।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং ইনিংস শেষ করতে না পারায় এ শাস্তি পেয়েছেন অক্ষর। তবে মৌসুমে প্রথমবার এ অপরাধ করায় আপাতত অর্থদণ্ডেই থেমেছে শাস্তি।
আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, প্রথমবার ওভার-রেট লঙ্ঘন করলে অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়। দিল্লির পঞ্চম ম্যাচে এসে সেই নিয়মের খড়গ নেমে আসে অক্ষরের ওপর।
উল্লেখ্য, চলতি মৌসুমে এর আগেও একই অপরাধে জরিমানার মুখে পড়েছেন আরও কয়েকজন তারকা খেলোয়াড়—মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পাণ্ড্য, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পাতিদার, এবং রাজস্থান রয়্যালসের রায়ান পরাগ ও সঞ্জু স্যামসন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে