ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভারতের শেয়ারবাজারের সূচকে বড় লাফ
ডুয়া নিউজ: চীন বাদে অন্য দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক বসানোর সিদ্ধান্ত ৯০ দিনের জন্য পিছিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এর ফলে আপাতত ভারত থেকে রফতানি হওয়া পণ্যে ২৬ শতাংশ অতিরিক্ত শুল্ক বসছে না। তবে এই সময়ের মধ্যেই অন্তত একটি আংশিক বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে চায় ভারত, যার প্রতিফলন স্পষ্ট দেখা গেছে দেশটির শেয়ারবাজারে।
শুক্রবার (১২ এপ্রিল) ভারতের শেয়ারবাজারে উৎসাহ ফিরেছে। সেনসেক্স এক লাফে বেড়েছে ১৩১০.১১ পয়েন্ট, পৌঁছে গেছে ৭৫,১৫৬.২৬–এ। দিনের এক সময় সেনসেক্স ১৬২০ পয়েন্ট পর্যন্ত বাড়ে। এর ফলে বিনিয়োগকারীদের মোট সম্পদ বেড়েছে প্রায় ৭.৮৫ লক্ষ কোটি টাকা।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফ্টি সূচকও ৪২৯.৪০ পয়েন্ট বেড়ে পৌঁছেছে ২২,৮২৮.৫৫–এ।
বাজার বিশ্লেষক আশিস নন্দীর মতে, ‘‘শুল্ক আরোপের সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাজারে তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব ফেলেছে। মূল্যবৃদ্ধির হার কমা ও রিজার্ভ ব্যাঙ্কের সুদ হ্রাসও বাজারে গতি দিয়েছে।’’
তবে সাবধান করে দিচ্ছেন কলকাতা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি কমল পারেখ। তাঁর মতে, ‘‘একে ঘুরে দাঁড়ানো বলা যাবে না। কারণ চীন-আমেরিকার মধ্যে চলমান টানাপড়েন বিশ্ব বাজারে অনিশ্চয়তা বজায় রাখবে।’’
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)