ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফিলিস্তিনিদের উচ্ছেদ প্রস্তাব প্রত্যাখ্যান করলো সৌদি আরব
ডুয়া ডেস্ক: ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদের যেকোনো প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় ‘গাজা যুদ্ধ বন্ধে’ অনুষ্ঠিত আন্তর্জাতিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ কথা জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।
বৈঠকে প্রিন্স ফয়সাল বলেন, “ফিলিস্তিনিদের তাদের অধিকার থেকে বঞ্চিত করার প্রচেষ্টা সৌদি আরব কখনোই মেনে নেবে না। গাজার জনগণকে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় উপকরণ থেকেও বঞ্চিত করা হচ্ছে, যা একেবারেই অমানবিক।”
তিনি জানান, যুদ্ধবিরতির প্রশ্নকে মানবিক সহায়তা প্রবেশের সঙ্গে মেলানো যাবে না। গাজায় অবাধে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি পণ্য প্রবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
প্রায় দেড় মাস আগে ইসরায়েল গাজার ওপর পূর্ণ অবরোধ আরোপ করে। সেই সঙ্গে হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি বিনিময়ের আলোচনাও বন্ধ হয়ে যায়। ফলে যুদ্ধবিরতির সম্ভাবনাও অনিশ্চিত হয়ে পড়ে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীদের নিজ ভূমি থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তরের যে প্রস্তাব দিয়েছেন, তা সৌদি আরব পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।
গাজায় যুদ্ধবিরতি আনতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। প্রিন্স ফয়সাল এ প্রক্রিয়ায় সৌদির সমর্থন ও আস্থা পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর মন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, গাজা, পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি তারা পশ্চিমতীর, গাজা এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীনে একীভূত করার আহ্বান জানান।
উল্লেখ্য, বর্তমানে পশ্চিমতীরের শাসন রয়েছে পিএ’র অধীনে, আর গাজা শাসন করছে হামাস। বৈঠকে অংশ নেওয়া দেশগুলো ইসরায়েলের বসতি স্থাপন ও সম্প্রসারণ নীতিরও তীব্র নিন্দা জানায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি