ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
কার্গো ভিলেজে আগুন: ক্ষতিগ্রস্ত পণ্যের শুল্ক ফেরত দেবে এনবিআর
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া যেসব পণ্যের শুল্ক ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছিল, আইন অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তা ফেরত দেবে। তবে, পণ্যের ক্ষতিপূরণ এনবিআর দেবে না; বরং পণ্য সংরক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকে তা বহন করতে হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে এদিন সকালে ওষুধ শিল্প সমিতি এক সংবাদ সম্মেলনে জানায় যে, দেশের শীর্ষ ৪৫টি ওষুধ কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে। ভবিষ্যতের সম্ভাব্য সংকট এড়াতে তারা সরকারের কাছে ১৪টি প্রস্তাব তুলে ধরেছে, যার মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাব হলো— আগুনে পুড়ে যাওয়া যেসব পণ্যের শুল্ক, ডিউটি ট্যাক্স ও ভ্যাট এরই মধ্যে দেওয়া হয়েছে, তা আমদানিকারকদের ফেরত দেওয়ার ব্যবস্থা করা এবং পুড়ে যাওয়া পণ্যের এলসি সংক্রান্ত সব ব্যাংক চার্জ ও সুদ মওকুফ করা।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান গণমাধ্যমকে বলেন, আইনের বিধি-বিধান যথাযথভাবে পর্যবেক্ষণ করে আইনানুগ কার্যক্রম নেওয়া হবে।
কাস্টমস আইন, ২০২৩ এর ২৮ ধারায় এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। এই ধারায় বলা হয়েছে যে, যদি কোনো পণ্য নামানোর সময় বা তার আগেই নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়, অথবা নামানোর পর কিন্তু পরীক্ষার আগে কোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয় (যেখানে মালিকের অবহেলা ছিল না), তবে শুল্ক ছাড় বা ফেরত দেওয়া হবে। এছাড়াও, আমদানি করার পর কিন্তু দেশের ভেতরে ব্যবহারের জন্য খালাসের আগে পণ্য ক্ষতিগ্রস্ত, নিখোঁজ বা নষ্ট হলে, কাস্টমস কমিশনার ক্ষতি অনুযায়ী শুল্ক ছাড় বা পরিশোধিত শুল্ক ফেরত দেওয়ার অনুমতি দিতে পারবেন। গুদামে রাখা পণ্য ক্ষতিগ্রস্ত হলেও একই নিয়ম প্রযোজ্য হবে।
এনবিআরের সাবেক সদস্য ফরিদ উদ্দিন এ প্রসঙ্গে বলেন, যেসব পণ্যের শুল্ক পরিশোধের পর কিন্তু খালাসের আগে পুড়ে গেছে, এনবিআর সেই শুল্ক ও কর ফেরত দিতে বাধ্য।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। প্রায় ২৭ ঘণ্টা পর রোববার বিকেলে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন