ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
হামাস নেতার পরিবারের জন্য দরজা খুললো ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক:হানিয়ার পরিবারের অন্তত পাঁচজন সদস্য তুর্কি নাগরিক ছিলেন। উল্লেখযোগ্যভাবে, তুরস্কের সঙ্গে ফিলিস্তিনি সংগঠন হামাসের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে ইরানের রাজধানী তেহরানে ইসরাইলি হামলায় নিহত হওয়ার আগ পর্যন্ত ইসমাইল হানিয়া ছিলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান। যদিও তুরস্কে হামাসের কোনো আনুষ্ঠানিক কার্যালয় নেই, সংগঠনটির নেতারা নিয়মিতভাবে কাতার, তুরস্ক, মিসর ও লেবাননের মধ্যে যাতায়াত করেন এবং প্রায়শই তুরস্কে দীর্ঘ সময় অবস্থান করেন।
দ্য টেলিগ্রাফের ২০২০ সালের একটি প্রতিবেদনে বলা হয়, তুরস্ক ইসমাইল হানিয়াসহ একাধিক হামাস নেতাকে নাগরিকত্ব দিয়েছিল। ইসরাইলের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে অনেক বিশ্লেষক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন, কারণ ২০২৪ সালের এপ্রিল মাসে গাজায় ইসরাইলি বিমান হামলায় হানিয়ার তিন ছেলে ও চার নাতি নিহত হয়। একই সময়, ইসরাইল দক্ষিণ ইসরায়েলের টেল শেভা শহর থেকে হানিয়ার বোন সাবাহ আল-সালেম হানিয়াকেও গ্রেফতার করে।
তবে বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ইসরাইল ও তুরস্কের মধ্যকার সম্পর্ক উষ্ণ করার একটি কূটনৈতিক প্রচেষ্টা। গাজা যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি সংবাদমাধ্যমগুলো তুরস্কের প্রতি তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নিচ্ছে। ডানপন্থি ইসরাইলি সংবাদমাধ্যম ইয়নেটের প্রতিবেদনে তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনকে ‘জিম্মিদের প্রতি সহানুভূতিশীল’ ও ‘ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে আগ্রহী’ হিসেবে চিত্রিত করা হয়েছে।
ইসরাইলি বিশ্লেষক বেন ক্যাসপিট মারিভ পত্রিকায় লিখেছেন, প্রেসিডেন্ট এরদোয়ান দীর্ঘদিন ধরে ইসরাইলের কড়া সমালোচক হলেও, তার উত্তরসূরি হিসেবে বিবেচিত বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে ইসরাইলের নিরাপত্তা মহল বাস্তববাদী হিসেবে দেখে। একই পত্রিকায় প্রকাশিত আরেক প্রতিবেদনে, ইসরাইলি চেম্বার অব কমার্স ফেডারেশনের সভাপতি উরিয়েল লিন মন্তব্য করেন, গাজার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় তুরস্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসরাইলের উচিত এরদোয়ানের সঙ্গে সম্পর্ক পুনরায় গড়ে তোলা।
লিন স্মরণ করিয়ে দেন, তিন বছর আগে তুরস্ক সফরে ৬৫টি ইসরাইলি কোম্পানির একটি প্রতিনিধি দল উষ্ণ অভ্যর্থনা পেয়েছিল। প্রায় ২০টি স্থানীয় গণমাধ্যম ইতিবাচকভাবে তাদের সাক্ষাৎকার নেয়—যা থেকে বোঝা যায়, তুরস্ক কখনোই ইসরাইলের প্রকৃত শত্রু ছিল না। দুই দেশের মধ্যে বহু বছর ধরে বাণিজ্য, অর্থনীতি ও পর্যটনে সুসম্পর্ক বজায় রয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের পররাষ্ট্রনীতি যেন হঠকারী সিদ্ধান্তের বদলে বিচক্ষণতার ভিত্তিতে পরিচালিত হয়। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সংযমের প্রশংসা করে বলেন, তুরস্কের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার কেবল আঞ্চলিক স্থিতিশীলতার জন্যই নয়, বরং ইসরাইলের অর্থনৈতিক স্বার্থ রক্ষার দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই