ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। অব্যাহত দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে নেমে এসেছে হাহাকার। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার বাজারে বড় ধরনের ধস নামায় সূচক ও বাজার মূলধন উভয় ক্ষেত্রেই বড় ধরনের ক্ষতি হয়েছে।
তথ্য অনুযায়ী, গত আট কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২৭৯ পয়েন্ট হারিয়েছে। এর মধ্যে গত সপ্তাহের পাঁচ কর্মদিবসে সূচক কমেছিল ১৬৪ পয়েন্ট—অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৩ পয়েন্ট করে পতন হয়েছে। কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিয়েছে।
আজ রোববার প্রথম কর্মদিবস রোববার একদিনেই সূচক কমেছে ৭৫ পয়েন্ট এবং মূলধন কমেছে ১২৩৪ কোটি টাকা। ধারাবাহিক দরপতনে গত সাড়ে ৩ মাসের মধ্যে আজ সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে ডিএসইর প্রধান সূচক। একই সঙ্গে লেনদেনও নেমে এসেছে সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে।
আজ ১৯ অক্টোবর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৫.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪.৩৩ পয়েন্টে, যা গত সাড়ে মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৯ জুলাই ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৪৫.৪৬ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২৩.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬২.৩৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৯.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৮.১৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৪৪টির দর বেড়েছে, ৩১৪টির দর কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৪৪৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৫ জুন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ২১ লাখ টাকার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৪৪ কোটি ৫০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ২১ কোটি ১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩১টির, কমেছে ১৩৪টির এবং পরিবর্তন হয়নি ১৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯৪.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৩.৮৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৪.৬৪ পয়েন্ট কমেছিল।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা