ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
প্রবাসীদের পাঠানো টাকায় চাঙ্গা রেমিট্যান্স প্রবাহ
নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরে (২০২৫–২০২৬) দেশে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ অব্যাহতভাবে বাড়ছে। অক্টোবর মাসের প্রথম ২০ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২১ হাজার ৭০৭ কোটি ১০ লাখ টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।
মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, কেবল মঙ্গলবারই (২১ অক্টোবর) দেশে এসেছে ৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫৩ কোটি ৬৫ লাখ টাকা (প্রতি ডলার ১২১.৯৫ টাকা হিসেবে)।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১৬৬ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার ২৫৫ কোটি ৯০ লাখ টাকার সমান। তুলনামূলকভাবে চলতি বছরে রেমিট্যান্স প্রবাহে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী ছিল। সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, রেমিট্যান্সে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও স্থিতিশীল হবে এবং টাকার ওপর চাপ কমবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার