ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৭টি কোম্পানি চলতি সপ্তাহে তাদের সমাপ্ত অর্থবছর-এর জন্য ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড সভা আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়।
আগামী ১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর, ২০২৫-এর মধ্যে কোম্পানিগুলোর সভা অনুষ্ঠিত হবে।
সভাগুলোতে ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে এবং শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
১৯ অক্টোবর:
এই দিনে ক্রাউন সিমেন্ট পিএলসি-এর বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকাল ৩টায়। সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছর-এর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
২১ অক্টোবর
এই দিনে মোট ৫টি কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড সভা অনুষ্ঠিত হবে। স্কয়ার টেক্সটাইল ও খান ব্রাদার্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকাল ৩টায় এবং কেডিএস এক্সেসরিজ লিমিটেড ও আইএসএন লিমিটেড-এর সভা অনুষ্ঠিত হবে বিকাল ৪টায়। এছাড়া শমরিতা হাসপাতাল-এর সভা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরে খান ব্রাদার্স ১ শতাংশ ক্যাশ, স্কয়ার টেক্সটাইল ৩০ শতাংশ ক্যাশ, কেডিএস এক্সেসরিজ ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক, ইনফরমেশন সার্ভিসেস (আইএসএন) ০.৫০ শতাংশ ক্যাশ এবং শমরিতা হাসপাতাল ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
২২ অক্টোবর
এই দিনে ৪টি কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সামিট পাওয়ার, আর্গন ডেনিমসের বিকাল ৩টায় এবং ইভিন্স টেক্সটাইলের (ইটিএল) বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকাল ৪টায়।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরে স্কয়ার ফার্মা ১১০ শতাংশ ক্যাশ, সামিট পাওয়ার ৩০ শতাংশ ক্যাশ, আরগন ডেনিমস ১০ শতাংশ ক্যাশ এবং ইভিন্স টেক্সটাইল (ইটিএল) ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল
২৩ অক্টোবর
এই দিনে মোট ৬টি কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ইউনিক হোটেল ও কোহিনূর কেমিক্যাল-এর সভা অনুষ্ঠিত হবে বিকাল ৩টায়, ডরিন পাওয়ারের বিকাল সাড়ে ৩টায় এবং মাতিন স্পিনিং ও এসএমই প্লাটফর্মের অ্যাপেক্স ওয়েভিংয়ের বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া, মুন্নু ফেব্রিকক্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকাল সাড়ে ৪টায়।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরে ইউনিক হোটেল ১০ শতাংশ ক্যাশ, কহিনুর কেমিক্যাল ৫০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক, ডরিন পাওয়ার ১০ শতাংশ ক্যাশ, মতিন স্পিনিং ৫০ শতাংশ ক্যাশ, এপেক্স ওয়েভিং শুন্য এবং মুন্ন ফেব্রিক্স ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার এবং স্কয়ার টেক্সটাইল-এর মতো কোম্পানির ঘোষিত ডিভিডেন্ড-এর হার বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ সংকেত দেবে, যা শেয়ারবাজার-এর গতি-প্রকৃতিতে প্রভাব ফেলতে পারে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা