ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৮টিতে সেপ্টেম্বর মাসে ০.১০ শতাংশের বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। কোম্পানিগুলো হলো- আলহাজ টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, এপেক্স স্পিনিং, আরগন ডেনিমস, ফারইস্ট নিটিং, রহিম টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং তমিজউদ্দিন টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলহাজ টেক্সটাইল:
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ২ কোটি ২২ লাখ ৯৮ হাজার ৫৪৯টি এবং পরিশোধিত মূলধন ২২ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ১৩.৩২ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ১.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪.৬৩ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০.৬৫ শতাংশ, সরকারের কাছে রয়েছে ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৪.৭১ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২২ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ৩ শতাংশ ক্যাশ।
অলটেক্স ইন্ডাস্ট্রিজ:
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৫ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার এবং পরিশোধিত মূলধন ৫৫ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ৮.৫৫ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ২.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০.৬৪ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৮.৩৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫১.০১ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড দেয়নি।
এপেক্স স্পিনিং:
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৮৪ লাখ এবং পরিশোধিত মূলধন ৮ কোটি ৪০ লাখ টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ১৫.২৮ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ২.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭.৬৫ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫২.৭৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৯.৩৪ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ২০ শতাংশ ক্যাশ।
আরগন ডেনিমস:
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১৩ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৬০৬টি এবং পরিশোধিত মূলধন ১৩৮ কোটি ৯০ লাখ টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ৩৫.৭৩ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৯৬ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৫.৮৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৮.১৭ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ।
ফারইস্ট নিটিং:
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ২১ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার ১৭১টি এবং পরিশোধিত মূলধন ২১৮ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ৭.৫৮ শতাংশ, যা আগস্ট মাসে ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭.৮৯ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৬৭.২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৪.৯১ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১৪ শতাংশ ক্যাশ।
রহিম টেক্সটাইল
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৯৪ লাখ ৫৯ হাজার ৬৮৩টি এবং পরিশোধিত মূলধন ৯ কোটি ৪৬ লাখ টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ৮.০৬ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৪ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৭০.৯৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২০.৭২ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৭ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৩৮১টি এবং পরিশোধিত মূলধন ৭৯ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ১৪.৯২ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ৮.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩.০৬ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩১.৬৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৫.২৯ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ।
তমিজউদ্দিন টেক্সটাইল
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি ৬৪ হাজার ৭৬৭টি এবং পরিশোধিত মূলধন ৩০ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ১.১৪ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৩৬ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৬১.২৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৭.৪১ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ২১ শতাংশ ক্যাশ।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ