ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে চলছে ধারাবাহিক পতন, যা ইতোমধ্যে বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ পুঁজি গ্রাস করেছে। এই পতনের মাতমে সব খাতের শেয়ারেই ধস পরিলক্ষিত হচ্ছে। আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার পতনের চিত্র আরও তীব্র হয়েছে।
বাজারের চিত্র বলছে, যেখানে গত সপ্তাহে ডিএসই-র প্রধান সূচক কমেছিল ১৬৪ পয়েন্ট (অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৩৩ পয়েন্ট), সেখানে আজ একদিনেই সূচক কমেছে উদ্বেগজনক ৭৫ পয়েন্ট। এই ভয়াবহ পতনের ফলে একদিনেই বাজার মূলধন থেকে উধাও হয়েছে ১২৩৪ কোটি টাকা, যা বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি করেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ি, শেয়ারবাজারে বর্তমানে ১০ কোটি টাকা মূলধনের নিচে রয়েছে ২৫টি কোম্পানি, যাদেরকে ছোট বা স্বল্প মূলধনী শেয়ার বলা হয়। এসব শেয়ার সাধারণ মন্দা বাজারে উল্লম্ফন দেখায়। কিন্ত আজ পতনের তান্ডবে সেগুলোও একযোগে দর হারিয়েছে।
কোম্পানিগুরো মধ্যে আজ সবচেয়ে বেশি দর হারিয়েছে মুন্নু এগ্রো ১৪.২৪ শতাংশ, রহিম টেক্সটাইল ৬.৮৭ শতাংশ, ঝিলবাংলা সুগার ৬.৭১ শতাংশ।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, শেয়ারবাজারের এই অস্থিরতা ও আস্থাহীনতা ঢালাওভাবে কমছে সব খাতের শেয়ারদর। প্রথাগতভাবে, পতনের বাজারে ছোট মূলধনী শেয়ার বা 'পেনি স্টক'গুলো নেতিবাচক প্রবণতায় বন্দী থাকে না; বরং প্রায়শই উল্টো দিকে চলতে দেখা যায়। কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে এর সম্পূর্ণ বিপরীত। বর্তমানে ছোট ও দুর্বল কোম্পানির শেয়ারগুলো বেশি চাপে পড়ছে। সামান্য তারল্য সংকট বা নেতিবাচক খবর এলেই তা তীব্র দরপতনে রূপ নিচ্ছে, যা শেয়ারবাজারের অস্থিরতার গভীরতা নির্দেশ করে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে যখন টানা দরপতন চলে, তখন সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে দ্রুত এসব স্বল্প মূলধনী শেয়ার বিক্রি করে দিচ্ছেন, যা বাজারের 'সেল প্রেসার' বা বিক্রির চাপকে আরও বাড়িয়ে তুলছে। স্বল্প মূলধনী শেয়ারগুলোর একদিনে একযোগে এই পতন নির্দেশ করে যে, সাধারণ বিনিয়োগকারীরা বাজার থেকে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করছেন। বাজারের এই 'রক্তক্ষরণ' বন্ধ না হলে ছোট পুঁজির বিনিয়োগকারীরা ভয়াবহ লোকসানের মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ