ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন ছাত্রদল নেতার, উপকৃত হবে ঢাবির দুই হল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং ফজিলাতুন্নেছা মুজিব হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সাধারণ ছাত্রীদের জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে আধুনিক ফিল্টার স্থাপন করেছেন বাংলাদেশ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ভবনের নিচতলায় গেটের বাম পাশে ব্যক্তিগত উদ্যোগে এই পানির ফিল্টারটি স্থাপন করেন তিনি। এর ফলে ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং আশপাশের বিভিন্ন মেসে বসবাসরত ঢাবি ছাত্রীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসন হলো।
ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এখানে সুপেয় পানির সংকট ছিল। মেয়েদের দুটি হল, সমাজকল্যাণ ইনস্টিটিউটের পাশাপাশি আশেপাশে বিভিন্ন মেসে বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান ছাত্রীরাও এখান থেকে পানি ব্যবহার করেন। একটি সুপেয় পানির ফিল্টার প্রয়োজন ছিল। বিষয়টি জানার পর ছাত্রদল নেতা তারিক নিজের উদ্যোগে নতুন ফিল্টার স্থাপনের সিদ্ধান্ত নেন।
তরিকুল ইসলাম তারিক বলেন, ছাত্ররাজনীতি মানে শুধু পদপদবী নয়, মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধও এর অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব-তাদের মৌলিক চাহিদা পূরণ করা মানে জাতির ভবিষ্যৎকে বিনিয়োগ করা। বিশুদ্ধ পানি একটি মৌলিক অধিকার, এটি বিলাসিতা নয়। তাই শিক্ষার্থীরা যেন অন্তত নিরাপদ পানি পান করতে পারেন, সেটাই নিশ্চিত করার চেষ্টা করেছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা