ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ে কারসাজির মাধ্যমে নিজেদের ফায়দা হাসিলে সক্রিয় রয়েছে খেলোয়াররা। বর্তমানে তাদের দাপট এতটাই বেশি যে, ডিভিডেন্ড মৌসুমেও বাজারে অবস্থা শোচনীয় পর্যায়ে রয়েছে। কোনভাবেই বাজারে স্বাভাবিক গতি ফিরে আসছে না। নিয়ন্ত্রক সংস্থাও এ বিষয়ে অসহায় অবস্থায় রয়েছে, যেন খেলোয়ারদের কাছে নীরব আত্মসমর্পণ।
এদিকে, ধারাবাহিক দরপতনের মধ্যে দুই একবার বাজার ঘুরে দাঁড়ালে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়। কিন্তু পরের দিনই আবার দরপতনে তা ম্লান হয়ে যায়। ৪ কর্মদিবস ধারাবাহিক পতন কাটিয়ে সোমবার বাজারে ইতিবাচক পরিবর্তন দেখা দেয়। এদিন সূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছিল। বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা ছিল আজ মঙ্গলবারও (২১ অক্টোবর) উত্থানের ধারা অব্যাহত থাকবে। এদিন লেনদেনের শুরুটা সেভাবেই হয়েছিল, কিন্ত দুপুর ১২টা ৫০ মিনিটের পর একটানা সূচকের তীর নিচের দিকে নেমে যায়, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এতে বিনিয়োগকারীদের প্রত্যাশা হতাশায় পরিণত হয়।
বাজার সংশ্লিষ্টদের মতে, বাজার নিয়ে কারসাজিকারী খেলোয়ররা বিভিন্ন কৌশলে নিজেদের ফায়দা হাসিল করছে। এরা দরপতন ঘটিয়ে টার্গেটকৃত কোম্পানির শেয়ার স্বল্পমূল্যে ক্রয় করার পর বাজারে উত্থান ঘটিয়ে থাকে। আবার বাজার যখন ঘুরে দাঁড়াতে চায়, তখনই তারা উত্থানের বাজারে কম দামে কেনা শেয়ার বিক্রি করে মুনাফা তুলে বের হয়ে যায়। এর ফলেই সূচকের তীর টানা নিচের দিকে নেমে যায়, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। যে কারণে আজ দিনের মধ্যাহ্ন পর্যন্ত বাজার ঊর্ধ্বমুখী ছিল, শেষ বেলায় পতনের আতঙ্ক ছড়ায়। তবে পতনের মধ্যেও আজ লেনদেনের পরিমাণ বেড়েছে।
আজ (২১ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯.৩২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭.২১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬৮.৮৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৮০টির দর বেড়েছে, ২৪১টির দর কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৪৭৮ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৯৪ কোটি ৬৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৮৩ কোটি ৩৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির, কমেছে ৯৪টির এবং পরিবর্তন হয়নি ২৪১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৯২.৭৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৮.৮৯ পয়েন্ট বেড়েছিল।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী