ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার সম্পর্কে দেশের সাধারণ মানুষকে শিক্ষিত ও সচেতন করার লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের অনুরোধে এবার সরাসরি মাঠ প্রশাসন—অর্থাৎ দেশের সকল জেলা ও উপজেলা প্রশাসনকে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে ।
মন্ত্রিপরিষদ বিভাগ গত ০৮ অক্টোবর এক স্মারকের মাধ্যমে সকল জেলা ও উপজেলা নির্বাহী অফিসারকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে । বিএসইসি মনে করে, সরকারের এই সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা দেশের অর্থনীতি ও শেয়ারবাজারের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে ।
প্রশাসনের জন্য বিএসইসির ৫টি মূল নির্দেশনা হলো:
• ওয়েবসাইটে লিংক যুক্তকরণ: জেলা প্রশাসনের ওয়েবসাইটে বিএসইসি-এর ফিন্যান্সিয়াল লিটারেসি সংক্রান্ত ওয়েবসাইট (www.finlitbd.com) এবং ইউটিউব চ্যানেলের (https//www.youtube.com/@financialliteracyprogramba6178) লিংক যুক্ত করতে হবে ।
• সেমিনার ও কর্মশালায় সহায়তা: বিএসইসি কর্তৃক জেলা/উপজেলা পর্যায়ে আয়োজিত বিনিয়োগ সচেতনতা বিষয়ক সেমিনার, কর্মশালা ইত্যাদির আয়োজন ও সমন্বয়ে সহায়তা করতে হবে ।
আলোচনার অন্তর্ভুক্তকরণ: জেলা মাসিক সমন্বয় সভায় বিনিয়োগ শিক্ষা ও নিরাপদ বিনিয়োগ সচেতনতা সৃষ্টির বিষয়টি নিয়মিত আলোচনার অন্তর্ভুক্ত করতে হবে ।
• প্রচার ও প্রকাশনা: জেলা তথ্য অফিসের সহযোগিতায় বিনিয়োগ শিক্ষা ও সচেতনতা বিষয়ক প্রচার প্রকাশনার উদ্যোগ নিতে হবে ।
• নির্দিষ্ট দায়িত্ব প্রদান: জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার (ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা)-কে শেয়ারবাজার বিনিয়োগ সংক্রান্ত তথ্য সরবরাহ ও সহযোগিতা প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে ।
বিএসইসি প্রত্যাশা করে, সরকারের বিভিন্ন বিভাগের এই সম্মিলিত প্রচেষ্টায় দেশের আপামর জনসাধারণ বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হবেন এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যমে দেশের শেয়ারবাজারের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবেন ।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা