ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ভারতকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধাও বাতিলের ইঙ্গিত বাংলাদেশের
ডুয়া ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, ভারতকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনর্বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি একটি অপ্রত্যাশিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পর বিষয়টি নিয়ে সরকার সব সংশ্লিষ্ট পক্ষ—গার্মেন্টস খাতের ক্রেতা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয়সহ অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছে।
তিনি বলেন, “আমি নিজে জরুরি ভিত্তিতে একটি বৈঠক করেছি। ইনশাআল্লাহ, আমরা কোনো সমস্যা দেখছি না। নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে আমরা রপ্তানির ধারাবাহিকতা ও প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখব।"
বাণিজ্য উপদেষ্টা আরও জানান, এ মুহূর্তে ভারতের কাছে কোনো আবেদন বা পাল্টা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই। সামাজিক মাধ্যমে নানা দাবি উঠলেও সরকারের মূল লক্ষ্য বাণিজ্যিক সক্ষমতা অর্জন এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাণিজ্য কাঠামো গড়ে তোলা।
বর্তমানে প্রতিদিন ৪০ থেকে ৫০০০ টন পণ্য সড়কপথে ভারতের দিল্লি, কলকাতা ও ব্যাঙ্গালোরসহ বিভিন্ন পোর্ট ব্যবহার করে রপ্তানি হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের নিজস্ব পরিবহন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।
তিনি জানান, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য স্বাভাবিক রয়েছে এবং নেপালের সঙ্গেও ট্রানজিট বাণিজ্যে কোনো সমস্যা দেখা দেয়নি। সংকটটি মূলত বিমানবন্দর-সংক্রান্ত, যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট