ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানের শিল্পগোষ্ঠী
ডুয়া নিউজ: বাংলাদেশে ব্যবসার সুযোগ খুঁজছে পাকিস্তানের প্রতিষ্ঠান এনগ্রো হোল্ডিংস। বিশেষ করে টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এনগ্রো হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল সামাদ দাউদ। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশে সম্ভাব্য বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরেন।
এনগ্রো হোল্ডিংসের সিইও আবদুল সামাদ দাউদ বলেন, “আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়ে বেশ আগ্রহী এবং শিল্প প্রবৃদ্ধিতে ভোলা থেকে গ্যাস বিতরণে সহায়তা করার ক্ষেত্রে আমরা বড় প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি।”
ড. মুহাম্মদ ইউনূস এই আগ্রহকে স্বাগত জানিয়ে টেকসই ও দূরদর্শী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমাদের দীর্ঘমেয়াদি প্রকল্পগুলোতে মনোনিবেশ করা উচিত। যা আমাদের মানুষের জীবনযাত্রার উন্নতি নিয়ে আসে।”
এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী সম্মেলনের প্রশংসা করেন আবদুল সামাদ দাউদ।
তিনি বলেন, “বিডা সম্মেলনে একটি মানবিক স্পর্শ ছিল— এটি আন্তরিক, অতিথিপরায়ণ এবং লক্ষ্যনির্ভর মনে হয়েছে। সেই সঙ্গে এক ছাদের নিচে এতগুলো শীর্ষ কোম্পানির প্রতিনিধিত্ব দেখে অভিভূত হয়েছি।”
প্রধান উপদেষ্টা এনগ্রোর নেতৃত্বকে আবারও বাংলাদেশ সফর করতে এবং বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ দেখতে উৎসাহিত করে বলেন, “আমি আপনাদেরকে আবার আসার আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ অনেক কিছু দিতে পারে— শুধু বিনিয়োগকারীদেরই নয়, পুরো বিশ্বকে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে