ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না : বাণিজ্য উপদেষ্টা
ডুয়া ডেস্ক: অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, ভারত কর্তৃক ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে দেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, "ভারত যখন এই সুবিধা বাতিল করেছে তখন সরকার নিজস্ব ব্যবস্থাপনায় তৃতীয় দেশগুলোর সঙ্গে রপ্তানির সক্ষমতা অর্জনের পরিকল্পনা নিয়েছে।"
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, "হঠাৎ করে ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও এতে সমস্যা হবে না। আমরা সংকট কাটাতে নিজেদের ব্যবস্থাপনা শক্তিশালী করব এবং বাণিজ্যিক সক্ষমতা বাড়াব।"
শেখ বশিরউদ্দীন আরও জানান, "রপ্তানি ও যোগাযোগে কোনো ঘাটতি যাতে না হয় সেজন্য সক্ষমতা বৃদ্ধির চেষ্টা চলবে। বাণিজ্যকে আরো অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিযোগিতামূলক করার বিষয়ে কাজ করা হবে। আমরা অবশ্যই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব। ভারতীয় তিনটি পোর্ট ব্যবহার করে ৪০-৫০ হাজার মেট্রিক টন পণ্য ট্রান্সশিপমেন্ট হত। তবে সরকার এখন অন্য উপায়ে এই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবে এবং তা সফল হবে। শিগগিরই আমরা এই প্রভাব কাটিয়ে উঠব।"
আমেরিকার নতুন শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত করার বিষয়েও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, "এটি আমাদের জন্য তাৎক্ষণিক সুরক্ষা প্রদান করবে। এই স্থগিতাদেশের ফলে আরও আলোচনার সুযোগ পাব এবং বাণিজ্যঘাটতি কমাতে নানা পদক্ষেপ নিতে পারব।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত