ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
হিযবুত তাহরী কর্তৃক ঢাবি শিক্ষার্থী সানির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ঢাবি প্রতিনিধি: গত ৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের ফিলিস্তিনের ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ঢাবি শিক্ষার্থী সানি সরকারের ওপর নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীতের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সানজিদুল ইসলাম শিহাব বলেন, গত ৭ এপ্রিল সানির ওপর হিজবুত তাহরীরের সমর্থকরা হামলা চালিয়ে আহত করেছে । সানি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পর্যন্ত সকল প্রকার আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে আসছে। তার ওপর নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের হামলার প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, আমরা গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলায় যারা জড়িত ছিল তাদের ভিডিও, ছবি এবং প্রমাণসহকারে স্মারকলিপি দিয়েছি। আমরা দাবি জানিয়েছি যারা এর সাথে জড়িয়ে তাদেরকে দ্রত আইনের আওতায় আনতে হবে। প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করলে আমরা কঠর কর্মসূচিতে যাবো।
একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী নাবিলা তালুকদার বলেন, গত ৭ এপ্রিল সানি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীতের কালো পতাকা নামাতে বললে মব সৃষ্টি করে তাকে মারধর করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনও মবের কথাই বলছে। সে যদি মারা যেত তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর কী জবাব দিত? আমরা সানির ওপর এ ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাচ্ছি এবং নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের কার্যক্রম ক্যাম্পাসসহ সারাদেশে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়